গোপন সূত্রে খবর পেয়ে চার জনের এক ডাকাত দলকে গ্রেফতার করল মালদহের কালিয়াচক থানার পুলিশ। মঙ্গলবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। জানা যায়, সোমবার রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পাগলা ব্রিজে হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ চার জনের এক ডাকাত দলকে গ্রেফতার করে।
পুলিশ সুত্রে জানা যায়, তারা সংখ্যায় ৬ থেকে ৬ জন ছিল। বাকিরা পালিয়ে গেলেও ৪ জণকে ধরতে সক্ষম হয় পুলিশ। ধৃতরা কালিয়াচক থানার চাঁদপুরের বাসিন্দা ওহেদুর সেখ(৩১), রবিউল সেখ(৩৮), মহেশপুরের বাসিন্দা আকবর সেখ(২০) এবং শেরসাহির বাসিন্দা নাবিউল সেখ(২৮)। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান, এক রাউণ্ড কার্তুজ, দুটি হাঁসুয়া এবং একটি লোহার রড। কোন বাস বা বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে ধৃতরা জর হয়েছিল বলে পুলিশ তদন্তে উঠে এসেছে। মঙ্গলবার ধৃদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/41G4RlYC4Ak